প্রেমিকার মৃত্যু, ‘পুষ্পা’ সিনেমার অভিনেতা গ্রেপ্তার
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ AM

প্রেমিকার মৃত্যু, ‘পুষ্পা’ সিনেমার অভিনেতা গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ১২:১২:৪৫ PM

প্রেমিকার মৃত্যু, ‘পুষ্পা’ সিনেমার অভিনেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’য় আল্লু অর্জুনের সহশিল্পী হিসেবে অভিনয় করেন অভিনেতা জগদীশ ভাণ্ডারিও। পুরো সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে সমানতালে কাজ করে যান তিনি। সম্প্রতি প্রেমিকার মৃত্যুতে পুলিশের জালে ধরা পড়েছেন এই অভিনেতা। গ্রেপ্তার করা হয়েছে তাকে। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, জগদীশের প্রেমিকার বয়স ছিল ২৯ বছর। বাড়িতেই আত্মহত্যা করেন তিনি। মেয়ের মৃত্যুর পর পুলিশের দ্বারস্থ হন তার বাবা। অভিযোগ দায়ের করেন জগদীশের বিরুদ্ধে।

অভিযোগে উল্লেখ করেন, বারবার প্রেমিকাকে হুমকি দিতেন জগদীশ। অপদস্থও করতেন। অভিনেতার অত্যাচারেই নিজেকে শেষ করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তার মেয়ে। হেনস্থা, অত্যাচার, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছেন তিনি।

এ অভিযোগের পর তদন্তে নামে হায়দরাবাদের পুলিশ। মৃত প্রেমিকার ফোন ঘেটে মেলে কিছু প্রমাণাদিও। এরপরই আটক করা হয় অভিনেতাকে। তবে এ নিয়ে এখনও মুখ খোলেনি জগদীশের পরিবার।

জানা গেছে, অনেকদিন ধরেই প্রেমিকার সঙ্গে সম্পর্কে ছিলেন জগদীশ। কাগজে কলমে গাঁটছড়া না বাঁধলেও এক ছাদের নিচেই থাকতেন তারা।

সেজন্যই প্রেমিকার বাবার অভিযোগ, বিভিন্নভাবে মেয়েকে হেনস্থা করতেন ‘পুষ্পা’ খ্যাত এ অভিনেতা। সে কারণেই আত্মহননের পথ বেছে নিয়েছেন ওই তরুণী। 

এম সি



শীর্ষ সংবাদ:

জাতিসংঘের ৮১তম অধিবেশন শেষে দেশে ফিরলেন তারেক রহমান
বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি