একসঙ্গে কোথায় গেলেন পরীমণি-অপু বিশ্বাস
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ AM

একসঙ্গে কোথায় গেলেন পরীমণি-অপু বিশ্বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৩ ০৭:৪১:৩৫ AM

একসঙ্গে কোথায় গেলেন পরীমণি-অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত


ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও পরীমণি। দু’জনের মধ্যকার সম্পর্ক যে বেশ ভালো সেটা চোখে পড়েছে বহুবার। অপু বিশ্বাসের ছেলের জন্মদিন কিংবা পরীর ছেলের জন্মদিন, দুই নায়িকাকেই পাশে থাকতে দেখা গেছে একে অন্যের। বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা মেলে পরী-অপুর।

এবারও একটি অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে দেখা মিলল ঢালিউডের এই দুই তারকার। জানা গেছে, একটি স্কিনকেয়ার ও কসমেটিকস প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস ও পরীমণি।

সেখানে একসঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন তারা। সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুই নায়িকার ভক্তরাও তাদেরকে একসঙ্গে হাস্যজ্জল অবস্থায় দেখে বেশ খুশি হয়েছেন। তাদের রূপেরও প্রশংসায় মেতেছেন।

সম্প্রতি বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজের সঙ্গে কাজের চুক্তি সম্পন্ন করেছেন পরীমণি। ‘ডোডোর গল্প’ নামের নতুন সিনেমার শুটিং-ও শুরু করেছিলে তিনি। অন্যদিকে অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। 

এম সি



শীর্ষ সংবাদ:

জাতিসংঘের ৮১তম অধিবেশন শেষে দেশে ফিরলেন তারেক রহমান
বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি