অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৪
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ AM

অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৭:৩৮:০১ AM

অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত


ট‌াঙ্গাইলের মির্জাপু‌রে পিকআপ ও সিএন‌জিচা‌লিত অটো‌রিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নারীসহ চারজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। আহত হ‌য়ে‌ছেন দুইজন। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ‌গোড়াই-সখীপুর সড়‌কের টে‌লিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- মির্জাপু‌র উপ‌জেলার ভাতগ্রাম গ্রা‌মের বিদ‌্যুৎ মিয়ার ছে‌লে আকাশ (৩০), নয়াপাড়া গ্রা‌মের স‌মেজ উদ্দি‌নের ছে‌লে নাজমু‌ল (২৫), গাইড়া‌বে‌তিল গ্রা‌মের মঈনউদ্দি‌নের ছে‌লে লুৎফর রহমান (৪০) এবং তে‌লিপাড়া গ্রা‌মের তারা মিয়ার স্ত্রী র‌হিমা বেগম (৩৫)। নিহত‌রা সবাই অটো‌রিকশার যাত্রী ছিলেন।

বাঁশ‌তৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর  বলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে অটো‌রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো‌রিকশার তিন যাত্রী নিহত হন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। হাসপাতা‌লে নেওয়ার পর আরও একজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান