খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনদের ওপর গুলি, নিহত বেড়ে ১১৫
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৬ PM

খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনদের ওপর গুলি, নিহত বেড়ে ১১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০৪:৩১:০৪ AM

খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনদের ওপর গুলি, নিহত বেড়ে ১১৫

খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনদের ওপর গুলি, নিহত বেড়ে ১১৫।


গাজায় খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি চালানোর ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।

জাতিসংঘের একটি দল এ ঘটনায় নিহতের পাশাপাশি বহু আহতের প্রমাণ পেয়েছে। আল-আওদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, গুলিতে আহতদের হাসপাতালটিতে নিয়ে আসা হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ হাজারের বেশি।

তাছাড়া গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এজন্য আকাশ থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে খাবার সরবরাহ করার কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

এদিকে খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনদের ওপর হামলার ঘটনায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিতকরণে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে