মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৮ PM

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ০২:৫৩:৫৭ AM

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত

প্রতিকী ছবি


মালয়েশিয়ায় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন।  

স্থানীয় সময় রোববার (৩ মার্চ) রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং স্টেশনের কাছে তামান পুনকাক উতামা জেড হিল রেল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাত ১০টা ৫৩ মিনিটের দিকে দুর্ঘটনার খবর আসে। সে সময় ওই তিন বাংলাদেশি রেলট্র্যাকে অবস্থান করছিলেন।

সোমবার (৪ মার্চ) এক বিবৃতিতে সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতারের বলেছেন, নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তিনজনই ঘটনাস্থলে মারা গেছেন। ট্রেনের ধাক্কায় তাদের মৃতদেহ ট্র্যাকের বাইরে ছিটকে পড়ে।  

তিনি আরও বলেন, রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে