মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৮ PM

মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ১০:০৯:১৮ AM

মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষ

ছবি: সংগৃহীত


পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় মাঝ-আকাশে যাত্রীবাহী একটি বিমানের সাথে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিসেনা প্রশিক্ষণ বিমানের প্রশিক্ষক ও তার এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে যাত্রীবাহী বিমানের ৪৪ আরোহীর সবাই অক্ষত আছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে দেশটির রাজধানী নাইরোবিতে দুই বিমানের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কেনিয়ার আঞ্চলিক বিমান সংস্থা সাফারিলিঙ্ক এভিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, সাফারিলিঙ্কের যাত্রীবাহী বিমানটি উপকূলীয় শহর দিয়ানির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের পরপরই ‌‌বিকট শব্দের সম্মুখীন হয় বিমানটি।

বিমান সংস্থাটি বলেছে, দুর্ঘটনার শিকার হওয়ার পরও সাফারিলিঙ্কের বিমানটি নাইরোবির উইলসন বিমানবন্দরে অবতরণ করেছে। এতে তাদের বিমানের কোনও আরোহী হতাহত হয়নি।

নাইরোবির কাউন্টি পুলিশের কমান্ডার অ্যাডামসন বুগেই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সিসেনার ছোট প্রশিক্ষণ বিমানটিতে একজন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক ছিলেন। দুর্ঘটনায় তারা দুজনই মারা গেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেননি দেশটির পুলিশের এই কর্মকর্তা।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিমান দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উইলসন বিমানবন্দরের কাছের বন্যপ্রাণী সংরক্ষণাগার নাইরোবি ন্যাশনাল পার্কের ঘাসের ওপর পড়ে আছে ছোট একটি বিধ্বস্ত বিমান।

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সাফারিলিঙ্কের যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটি ড্যাশ-৮। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে