কৃষ্ণসাগরে রাশিয়ার জাহাজ ডুবিয়ে দিল ইউক্রেন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৭ PM

কৃষ্ণসাগরে রাশিয়ার জাহাজ ডুবিয়ে দিল ইউক্রেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ১১:১০:১৪ AM

কৃষ্ণসাগরে রাশিয়ার জাহাজ ডুবিয়ে দিল ইউক্রেন

ছবি: সংগৃহীত


কৃষ্ণসাগরে অবস্থানরত রাশিয়ার একটি টহল জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেন। এই জাহাজটি রাশিয়ার নৌবহরের অংশ, যা সম্প্রতি কৃষ্ণসাগর বহরে যুক্ত করা হয়েছিল। এই জাহাজটির মূল্য ৬ কোটি ৫০ লাখ ডলার।

মঙ্গলবার (৫ মার্চ) ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, নৌ ড্রোন ব্যবহার করে সের্গেই কোতোভ নামের জাহাজটিতে হামলা চালানো হয়েছে।

জাহাজটি ডুবিয়ে দেওয়ার ব্যাপারে ইউক্রেনীয় গোয়েন্দা অধিদপ্তর বলেছে, “রাশিয়ার আরেকটি জাহাজকে সাবমেরিনে পরিণত করা হয়েছে। রাতে, গোয়েন্দা সংস্থার বিশেষ শাখা ‘গ্রুপ ১৩’ রাশিয়ার কৃষ্ণসাগর বহরের টহল জাহাজে হামলা চালিয়েছে। সার্গেই কোতোভ জাহাজটির মূল্য ৬৫ মিলিয়ন ডলার। মাগুরা ভি৫ নৌ ড্রোন দিয়ে চালানো হামলায় রুশ জাহাজ সার্গেই কোতোভের পেছনে, ডানে এবং বামের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ভালো কিছু দিয়ে দিনটি শুরু হয়েছে। অসাধারণ কাজ, যোদ্ধারা।”

পরবর্তীতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি ভিডিও প্রকাশ করে ইউক্রেনের এই গোয়েন্দা সংস্থা। ভিডিওতে দেখা যাচ্ছে, যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ড্রোন। হামলায় পুরো জাহাজটি আলোকিত হয়ে যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রে ইয়ারমাক টেলিগ্রামে বলেছেন, “রাশিয়ার কৃষ্ণসাগর বহর হলো একটি দখলদারিত্বের প্রতীক। এটি ইউক্রেনের ক্রিমিয়ায় থাকতে পারবে না।”

এম সি



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে