ফিলিস্তিনীদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দেবে ইসরায়েল
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৮ PM

ফিলিস্তিনীদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দেবে ইসরায়েল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ১০:৫৭:৩২ AM

ফিলিস্তিনীদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দেবে ইসরায়েল

ছবি: সংগৃহীত


ইসরায়েল বিগত বছরগুলোর মতোই এবারও রমজান মাসের প্রথম সপ্তাহে ফিলিস্তিনী মুসল্লীদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার এ কথা বলা হয়েছে।

ওই এলাকার জন্যে ইহুদি শব্দ ব্যবহার করে বিবৃতিতে বলা হয়েছে, রমজানের প্রথম সপ্তাহে বিগত বছরগুলোর সম পরিমাণ মুসল্লী টেম্পল মাউন্টে প্রবেশের সুযোগ পাবে।

এতে আরও বলা হয়েছে, প্রতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, রমজান মাসে প্রতিবছর হাজার হাজার মুসল্লী আল আকসায় নামাজ আদায় করে থাকেন।

কিন্তু এবারে যুদ্ধের কারণে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির সম্প্রতি বলেছেন, আমরা ঝুঁকি নিতে পারি না। পশ্চিম তীরের ফিলিস্তিনীদের জেরুজালেমে ঢোকার অনুমতি দেওয়া হবে না।

এর দিন কয়েকের মধ্যেই যুক্তরাষ্ট্র ফিলিস্তিনী মুসল্লীদের আল আকসায় নামাজ আদায়ের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। এ প্রেক্ষিতে মঙ্গলবার সকল নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, রমজান মুসলমানদের কাছে পবিত্র। প্রতিবছরের মতো চলতি বছরও এর পবিত্রতা বজায় রাখা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে