গাজায় অনাহারে ২০ জনের মৃত্যু
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩২ PM

গাজায় অনাহারে ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ১২:১৫:৫৯ PM

গাজায় অনাহারে ২০ জনের মৃত্যু


পানিশূন্যতা এবং পুষ্টিহীনতায় গাজায় ২০ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্যকর্মীরাই এই খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

এই ঘটনার পর অঞ্চলটিতে আরও বেশি ত্রাণ পাঠানোর দাবি জোরদার হয়ে উঠছে।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানান, এই ২০ জন ছাড়াও ডজন ডজন লোক হাসপাতালে আসার আগেই অনাহারে মারা যাচ্ছে। খবর আল জাজিরা  

এদিকে গাজায় পূর্ণমাত্রার দুর্ভিক্ষ এড়াতে আরও বেশি উদ্যোগী হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সাউথ আফ্রিকা এছাড়া দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বানও জানান তারা।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক পলা গাভিরিয়া বেটানকুর বলেছেন, গাজার মোট জনসংখ্যার পাঁচ শতাংশ ইসরায়েলি হামলায় নিহত এবং আহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে ৭৫ শতাংশেরও বেশি; এটি বিস্ময়কর।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে নিপীড়িতদের মানবতা মনে রাখার জন্য আহ্বান জানিয়ে বলেন, সামরিক অভিযানে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলবে বিশ্বকে এমন ‘কল্পকাহিনী’ ওপর বিশ্বাস পরিত্যাগ করতে হবে।

গাজায় ফিলিস্তিনিদের মৌলিক অধিকার সুরক্ষিত করার পাশাপাশি নৃশংসতার বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করে অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতি কর্যকর করাই হবে মানবতার স্বার্থে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।  

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে