কাবায় আজ তারাবি পড়াবেন তিন ইমাম
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩১ PM

কাবায় আজ তারাবি পড়াবেন তিন ইমাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ১১:১৫:০৫ AM

কাবায় আজ তারাবি পড়াবেন তিন ইমাম

ছবি: সংগৃহীত


সৌদি আরবে পশ্চিম আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। রোববার (১০ মার্চ) সন্ধ্যার পর সৌদির সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়। আর চাঁদ দেখা যাওয়ার পরপরই শুরু হয় ইবাদতের প্রস্তুতি। চাঁদ ওঠায় আজ পবিত্র মক্কা শরীফে পড়ানো হবে তারাবির নামাজ।

কাবা শরীফের অফিসিয়াল ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইন’ জানিয়েছে, রোববার রাতে তারাবি পড়াবেন তিনজন ইমাম। প্রথমে তারাবি শুরু করবেন শেখ বদর আল তুর্কি। এরপর ইমামতি করবেন শেখ ওয়ালিদ সামসান। আর প্রথমদিনের তারাবির শেষ অংশটি পড়াবেন শেখ সুদাইস। তারাবি ছাড়া বিতর নামাজের ইমামতিও তিনি করবেন।

সৌদি ছাড়াও বিশ্বের আরও বহু দেশ আজ রোববার (১০ মার্চ) চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছিল। তবে অনেক দেশে চাঁদ দেখা যায়নি। এরমধ্যে অন্যতম হলো— ওমান, অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন।সবগুলো দেশই জানিয়েছে, তাদের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার ১২ মার্চ প্রথম রোজা হবে।

জ্যোতিবির্দরাও জানিয়েছিলেন, ১০ মার্চ উত্তর আমেরিকার কয়েকটি অঞ্চল বাদে বিশ্বের আর কোথাও চাঁদ দেখা যাবে না। তাদের পূর্ব ধারণা অনুযায়ী, বেশ কয়েকটি দেশ জানায় চাঁদ উঠেনি। কিন্তু তখন সবাই অপেক্ষা করতে থাকেন সৌদি আরবের ঘোষণার জন্য। পরবর্তীতে দেশটি চাঁদ ওঠার তথ্য দেয়।

বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয়। তবে জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী রমজানের তারিখ নির্ধারণ করা উত্তর আমেরিকার দেশগুলো সোমবার থেকেই রোজা রাখার কথা জানায়। আজ চাঁদ ওঠার মাধ্যমে শাবান ১৪৪৫ হিজরি সনের শাবান মাসের সমাপ্তি হয়েছে। আর শুরু হয়েছে আরবি বছরের নবম মাস রমজানের।

এম সি



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে