গাজায় ‘জঘন্য অপরাধ’ বন্ধের আহ্বান সৌদি বাদশাহ’র
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩২ PM

গাজায় ‘জঘন্য অপরাধ’ বন্ধের আহ্বান সৌদি বাদশাহ’র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ০১:০৮:৫২ AM

গাজায় ‘জঘন্য অপরাধ’ বন্ধের আহ্বান সৌদি বাদশাহ’র

ছবি: সংগৃহীত


সৌদি বাদশাহ সালমান গাজায় সংঘটিত জঘন্য অপরাধের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। রমজান উপলক্ষে দেওয়া এক বার্তায় বাদশাহ সালমান রোববার এ আহ্বান জানান।

ইসলামের দুটি পবিত্র স্থানের রক্ষক হিসেবে কথা বলতে গিয়ে সালমান সৌদি আরবের ওপর অর্পিত আশির্বাদের জন্যে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি গাজায় চলমান যুদ্ধ পবিত্র রমজান মাসের উপবাস ও প্রার্থনার ওপর কালো ছায়া ফেলবে বলেও উল্লেখ করেন।

তিনি আরো বলেন, চলতি বছর আমরা রমজান মাস আসার এ সময়ে প্রত্যক্ষ করছি গাজায় অব্যাহত আগ্রাসনের সম্মুখীন আমাদের ফিলিস্তিনি ভাইদের দুর্ভোগ, যা আমাদের হৃদয়কে দুঃখ ভারাক্রান্ত করে তুলছে।

বাদশাহ সালমান গাজায় নৃশংস এই অপরাধ বন্ধে এবং মানবিক ও ত্রাণ সহায়তা নিরাপদ ও নিশ্চিত করতে দায়িত্ব পালনে এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।

গত পাঁচমাস ধরে চলা এ হামলায় গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করাও সম্ভব হচ্ছে না। এ প্রেক্ষিতে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে হুঁশিয়ার করেছে জাতিসংঘ।

এম সি



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে