নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সংঘাত দমনে গিয়ে ১৬ সৈন্য নিহত
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৪ PM

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সংঘাত দমনে গিয়ে ১৬ সৈন্য নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ১০:৩৮:১১ AM

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সংঘাত দমনে গিয়ে ১৬ সৈন্য নিহত

ছবি: সংগৃহীত


পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা দমন করতে গিয়ে স্থানীয়দের হামলায় অন্তত ১৬ সৈন্য নিহত হয়েছেন। শনিবার দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের ডেল্টা রাজ্যে স্থানীয় একটি সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়া সহিংসতা দমনের চেষ্টার সময় সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা হয়েছে। তেল-উৎপাদনকারী ওই রাজ্যের সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত কিছু তরুণ সেনাবাহিনীর সদস্য ঘিরে ফেলে তাদের ওপর হামলা চালায়।

বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গুসাউ বলেছেন, গত বৃহস্পতিবার ১৮১ অ্যাম্ফিবিয়াস ব্যাটালিয়নের সৈন্যরা ওকুমা সম্প্রদায়ের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় তরুণরা চারদিক থেকে তাদের ঘিরে ফেলে এবং হামলা চালায়।

তিনি বলেন, একজন কমান্ডিং অফিসারের নেতৃত্বে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হলেও তারাও আক্রান্ত হন। হামলায় ওই কমান্ডিং কর্মকর্তাসহ দুজন মেজর, একজন ক্যাপ্টেন এবং ১২ জন সৈন্য নিহত হয়েছেন।

দেশের প্রতিরক্ষা প্রধান তাৎক্ষণিকভাবে এই ঘটনায় তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন গুসাউ। তিনি বলেন, এই হামলার উদ্দেশ্য উদঘাটনের জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাইজেরিয়ার ডেল্টা রাজ্যের অনেক সম্প্রদায়ের মাঝে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। জমি কিংবা জ্বালানি সংস্থাগুলোর তেল ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষতিপূরণ আদায় করা নিয়ে কখনও কখনও প্রাণঘাতী হয়ে ওঠে এসব সংঘর্ষ।

এম সি



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে