শুনে শুনে কোরআন হিফজ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী সালমান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৪ PM

শুনে শুনে কোরআন হিফজ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী সালমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ১২:৩৬:০২ PM

শুনে শুনে কোরআন হিফজ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী সালমান

ছবি: সংগৃহীত


শুনে শুনে পবিত্র কোরআন হিফজ করছেন দৃষ্টিপ্রতিবন্ধী এক সৌদি নাগরিক। দৃষ্টিপ্রতিবন্ধী এই হাফেজের নাম সালমান বিন সাবের বিন আল মুগলানি।  শুনে শুনে কোরআন হিফজ করতে তার পাঁচ বছর সময় লেগেছে বলে জানানো হয়েছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবরে।

তিনি বাদশা সালমান বিন আবদুল আজিজ কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি সুপরিচিত ১০জন কারীর তিলাওয়াত শুনে তাদের স্বরে কোরআন তিলাওয়াত করতে পারেন। কোরআন হিফজ করতে তার কোনো ধরণের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ৯ বছর বয়সে তিনি কোরআন শেখা শুরু করেন। তিনি বলেন, বাবা আমার সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করতেন, আমি শুনে শুনে তা মুখস্ত করার চেষ্টা করতাম। বাবার কাছে একটি আয়াত শোনার পর কয়েকবার করে পড়তাম, এভাবে ওই আয়াত আমার মুখস্ত হয়ে যেতো। এরপর বাবাকে সেই আয়াত শুনাতাম।

তিনি বলেন, এখ আমার মনে হয় আমার জীবন সহজ হয়ে গেছে। আল্লাহ তায়ালার কালাম হিফজের সঙ্গে সঙ্গে পার্থিব জীবনের পড়াশোনাও করছি। তিনি বলেন, স্কুল-কলেজ, ইউনির্ভাসিটির পড়াশোনাও আমার কাছে সহজ মনে হয়। এখন আমার সামনে সবকিছু দ্বার উন্মুক্ত মনে হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা