মুসলিমদের সুরক্ষায় ১১৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ব্রিটেন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

মুসলিমদের সুরক্ষায় ১১৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ০৩:৪৮:৩৮ পূর্বাহ্ন

মুসলিমদের সুরক্ষায় ১১৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ব্রিটেন

মুসলিমদের সুরক্ষায় ১১৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ব্রিটেন


মুসলিমদের সুরক্ষা নিশ্চিতে প্রায় ১১৭ মিলিয়ন পাউন্ড (১৫০ মিলিয়ন ডলার) ব্যয় করবে ব্রিটেন । সোমবার পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রেক্ষাপটে এই ঘোষণা দিয়েছে ব্রিটেনের সরকার। এই অর্থ ব্যয় করে দেশটির মসজিদ, মুসলিম স্কুল ও সম্প্রদায়টির অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরা, এলার্ম ও নিরাপত্তা দেয়াল তৈরি করা হবে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, ইসরায়েল-হামাস সংঘাত যুক্তরাজ্যে বিভাজনে ইন্ধন জোগাচ্ছে এমন উদ্বেগের প্রতিক্রিয়ায় এই ঘোষণা আসে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক বিবৃতিতে বলেন, আমাদের সমাজে মুসলিমবিরোধী ঘৃণার কোনো স্থান নেই। আমরা মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহের কারণে ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে অপব্যবহার মেনে নেব না।

যুক্তরাজ্যে আনুমানিক চার মিলিয়ন মুসলিম বসবাস করে। মুসলিম বিদ্বেষ পর্যবেক্ষণকারী গোষ্ঠী  টেল মামা জানিয়েছে, মুসলিমদের বিরুদ্ধে অনলাইন আক্রমণ, শারীরিক আক্রমণ এবং অন্যান্য ধরণের হেনস্থার ঘটনা ৩৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু