আবারও ফেসবুকে দেখা দিয়েছে সমস্যা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২২ PM

আবারও ফেসবুকে দেখা দিয়েছে সমস্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ১১:৩২:৩২ AM

আবারও ফেসবুকে দেখা দিয়েছে সমস্যা

ছবি: সংগৃহীত


মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবারও সমস্যা দেখা দিয়েছে। বুধবার (২০ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখা যাচ্ছে না। এছাড়া ফেসবুক সার্চ রেজাল্টও খালি দেখাচ্ছে। অর্থাৎ আগে যেসব প্রোফাইল বা পেজ অনুসন্ধান করা হয়েছিল সেগুলো মুছে গেছে। এমনকি সক্রিয় থাকা ফেসবুক প্রোফাইলগুলোর সবুজ বাতিও দেখা যাচ্ছে না।

ফেসবুকে পোস্ট দিয়ে অনেকে এই সমস্যার কথা জানিয়েছেন। অবশ্য সার্চ রেজাল্টে কোনো কিছু না দেখালেও প্রত্যাশিত ব্যক্তি বা পেজ খুঁজে পেতে কোনো সমস্যা হচ্ছে না। ফেসবুকের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।

এর আগে গত ৫ মার্চ বিশ্বজুড়ে ফেসবুক পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওই সময় লগইন করা আইডিগুলো স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে। বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যান এই ভেবে যে তাদের আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে।

বিশ্বজুড়ে এ নিয়ে তুমুল হইচই শুরু হলে তখন ফেসবুক বন্ধ হওয়ার কারণ আনুষ্ঠানিকভাবে জানায় এটির পেরেন্ট কোম্পানি মেটা।

প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা অ্যান্ডি স্টোন মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেন, ‘আজ (৫ মার্চ) একটি কারিগরি ত্রুটির কারণে আমাদের কিছু সেবা ব্যবহার করতে পারছিলেন না সাধারণ মানুষ। আমরা যতটা দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করেছি। যারা এ সমস্যার মুখোমুখি হয়েছিলেন আমরা তাদের সবার কাছে ক্ষমা চাইছি।’ তবে ঠিক কি ধরনের কারিগরি ত্রুটির কারণে এত বড় সমস্যা দেখা দিয়েছিল, সেটি স্পষ্ট করেননি মেটার এ কর্মকর্তা।

এম সি



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা