পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন না নেওয়ার ঘোষণা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২২ PM

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন না নেওয়ার ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ১১:৫৬:০৪ AM

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন না নেওয়ার ঘোষণা

ছবি: সংগৃহীত


পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও তার মন্ত্রীসভার সদস্যরা সরকারি বেতন নেবেন না। মূলত দেশের আর্থিক সংকটের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার (২০ মার্চ) সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় পাক মন্ত্রীসভা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সরকারের অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করার অংশ হিসেবেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানে সরকারি খরচে সরকারি কর্মকর্তা, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাদেশিক পরিষদের সদস্যদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের আগাম অনুমতি ছাড়া তাদের বিদেশ না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

আর্থিক সংকট থাকায় সরকারি সম্পদের যথার্থ ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। এই সংকটের কারণে পাকিস্তানের আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন লোন প্রয়োজন হয়ে পড়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও একই কারণে বেতন না নেওয়ার সিদ্ধান্ত নেন।

পাকিস্তানের সদস্য বিদায়ী প্রেসিডেন্ট আরিফ আলভী প্রেসিডেন্ট হিসেবে মাসিক ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ রুপি বেতন নিচ্ছিলেন। ২০১৮ সালে দেশটির জাতীয় পরিষদ এই বেতন নির্ধারণ করে দেয়। বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দেশটির অন্যতম ধনী রাজনীতিবিদ।

অবশ্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন না নেওয়ার বিষয়টি প্রায় পুরোটাই হয় লোক দেখানো। সরকারি বেতন না নিয়ে তারা মূলত বোঝান যে দেশের সাধারণ মানুষের আর্থিক সংকটের ভার তারা নিজেদের কাঁধেও তুলে নিচ্ছেন। সাধারণত তারা ধনী পরিবার থেকে ওঠে আসেন। বেতনের ওপর তারা কোনোভাবেই নির্ভরশীল নন।

এম সি



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা