ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১১ PM

দুবাইয়ে

ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ০১:১৩:০৬ AM

ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ

ছবি: সংগৃহীত


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছে।

ক্রাউন প্রিন্সের নির্দেশনার কারণে যেসব ইমাম ও মুয়াজ্জিন দুবাইয়ের ইসলাম বিষয়ক ও দাতব্য কার্যক্রম বিভাগের অধীনে কাজ করেন তাদের বেতন বৃদ্ধি পাবে।

সমাজে ইমাম ও মুয়াজ্জিনদের যে ভূমিকা রয়েছে বেতন বাড়ানোর মাধ্যমে সেটিকে আরও বেশি স্বীকৃতি দেওয়া হয়েছে।

মসজিদে ইমামের নেতৃত্বে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। অপরদিকে মুয়াজ্জিনরা আজান দিয়ে মানুষকে নামাজে আসার আহ্বান জানান।

সমাজে ইমামদের আলাদা মর্যাদা রয়েছে। তারা নিজেরা ইসলাম ধর্ম বিষয়ক জ্ঞান রপ্ত করেন। নামাজ পড়ানোর পাশাপাশি সেগুলো মানুষের মাঝে প্রচারও করেন তারা।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আরব আমিরাতের সব জায়গায় অসংখ্য মসজিদ রয়েছে। দুবাইও সেখান থেকে ব্যতিক্রম নয়। দুবাইয়ের মসজিদগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষ নামাজ পড়ে থাকেন।

বিশ্বের যত দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে সেগুলোর অনেকগুলোই আরব আমিরাতে অবস্থিত। এরমধ্যে অন্যতম হলো আবুধাবির শেখ জায়েদ মসজিদ। যা গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত।

৩০ একর জায়গার ওপর নির্মিত সাদা রঙের এ মসজিদটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ আসেন। কেউ কেউ এখানে নামাজও আদায় করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা