মানুষের চামড়ার তৈরি বইয়ের মলাট
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫০ AM

সরানো হলো লাইব্রেরি থেকে

মানুষের চামড়ার তৈরি বইয়ের মলাট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ০৭:৩৬:৪২ AM

মানুষের চামড়ার তৈরি বইয়ের মলাট

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে সরানো হয়েছে মানুষের চামড়া দিয়ে তৈরি একটি বইয়ের মলাট। দীর্ঘ ৯০ বছর বইটি তাদের লাইব্রেরিতে সংরক্ষিত ছিল।

উনিশ শতকের বই ‘ডেস্টিনিস অব দ্য সউল, এ মেডিটেশন অন দ্য লাইফ আফটার ডেথ’-এর বইটি বাঁধাইয়ে মূলত ব্যবহার করা হয়েছিল মানুষের চামড়া। ২০১৪ সালে হার্ভাড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারে এটি ছিল এক নারীর চামড়া। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, “মানবদেহের এই অংশটির একটি সম্মানজনক নিষ্পত্তির জন্য এখন ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ চলছে।”

২০১৪ সালে এক ব্লগ পোস্টে হার্ভাড বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, একটা সময় মানুষের চামড়া দিয়ে বই বাঁধাই করা হতো এবং এটি একটি স্বাভাবিক বিষয় ছিল।

ওই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছিল, এই বইটির প্রথম মালিক ছিলেন লুডোভিক বোল্যান্ড নামের এক চিকিৎসক। তিনি মানসিকভাবে অসুস্থ এক নারীর চামড়া দিয়ে বইটি বাঁধাই করেছিলেন। ওই নারী হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। আর লুডোভিক বোল্যান্ড ওই হাসপাতালে কাজ করতেন। সেখান থেকেই তিনি নারীর চামড়াটি সংগ্রহ করেন।

এই বইটি লিখেছিলেন ফরাসি লেখক আরসেন হোঁসে। চিকিৎসক লুডোভিক বোল্যান্ড লেখককে একটি চিঠিতে বলেছিলেন, যেহেতু বইটি মানুষের আত্মা নিয়ে লেখা হয়েছে। ফলে এটি মানুষের চামড়ার মলাট পাওয়ার যোগ্য।

২০২২ সালে হার্ভার্ড একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এতে তারা জানিয়েছিল তাদের কাছে মানবদেহের ২০ হাজার অংশ সংরক্ষিত আছে। যারমধ্যে রয়েছে খুলি, দাঁত, চুল এবং হাড়গোড়।

এম সি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী