বর্ডার হাটে যেতে হলে লাগবে ‘প্রবেশ কার্ড’
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৫ AM

বর্ডার হাটে যেতে হলে লাগবে ‘প্রবেশ কার্ড’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ১২:১২:৫৭ PM

বর্ডার হাটে যেতে হলে লাগবে ‘প্রবেশ কার্ড’

বর্ডার হাট


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে ভারত বাংলাদেশ যৌথ হাটে ঢুকতে লাগছে প্রবেশ কার্ড। যদিও চালুর পর থেকে ৩০ টাকায় টিকিট কেটে ঢুকতে যেত। গত মাসের ৬ তারিখ চালু হয় ভোলাগঞ্জ বর্ডার হাট।

জানা গেছে, বর্ডার হাট থেকে ৫ কিলোমিটারের ভিতরের বাসিন্দারা এই কার্ড দেখিয়ে টিকিট কেটে ঢুকতে পারবে হাটে। সপ্তাহে ২ দিন শনি ও বুধবার বসে এই হাট। গত শনিবার হাটে গিয়ে দেখা যায় ক্রেতা কার্ড দেখিয়ে টিকিট কেটে প্রবেশ করছেন লোকজন। যাদের কার্ড নেই তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

বর্ডার হাট ওপেনিং অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল হাসান জানিয়ে ছিলেন, বর্ডার হাট থেকে ৫ কিলোমিটারের বাইরের কেউ এই হাট থেকে কেনাকাটা করতে পারবেন না। এ ছাড়াও উপজেলা প্রশাসনের দেওয়া ক্রেতা কার্ড বা ভিজিটর কার্ড ছাড়াও কেউ প্রবেশ করতে পারবেন না। প্রথম বাজারে এই নিয়ম চালু থাকলেও পরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফলে ভারতীয়রা পণ্যের দাম বাড়িয়ে দেয়। এ নিয়ে স্থানীয় ৫ কিলোমিটারের বাসিন্দাদের বেশ অভিযোগ ছিল। শনিবার কাস্টমসের এমন কড়াকড়ির পর ক্রেতার সংখ্যা কম হওয়াতে পণ্যের দাম অনেকটা ক্রেতাদের ক্রয় সীমার নাগালে ছিল।

এদিন কাস্টমস,বিজিবি, পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত প্রবেশ গেইটে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও টিকিট কাটার দায়িত্বে ছিলেন উপজেলা প্রশাসনের লোক।

ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের কাস্টমস সুপার সালেহ আহমদ জানান, বর্ডার হাটের নিয়ম অনুযায়ী বর্ডার হাট থেকে ৫ কিলোমিটারের বাইরের কেউ প্রবেশ করতে পারবেন না। এ ছাড়াও যাদের কার্ড আছে কেবল তারাই প্রবেশ করতে পারবেন। ক্রেতারা ৫০ ডলারের বেশি পণ্য ক্রয় করে নিয়ে আসতে পারবেন না। বাজারের নিয়ম অনুযায়ী কাস্টমস তাদের দায়িত্ব পালন করছে এবং পরবর্তীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী