নিজের জন্মদিনের কেক খেয়ে শিশুর মৃত্যু
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৪ AM

নিজের জন্মদিনের কেক খেয়ে শিশুর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ১১:৩১:১২ AM

নিজের জন্মদিনের কেক খেয়ে শিশুর মৃত্যু

ছবি: নিজস্ব


ভারতের পাঞ্জাবে নিজের জন্মদিনের কেক খেয়ে মানভি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে গত সপ্তাহে এ ঘটনা ঘটে।

অনলাইনে অর্ডার করে আনা ওই কেক খেয়ে শিশুটির বড় বোনসহ পরিবারের সব সদস্য অসুস্থ হয়ে পড়েন। কেকটি পাতিয়ালার একটি বেকারি থেকে আনা হয়

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, শিশুটি খুব খুশি মন নিয়ে কেকটি কাটছে। কিন্তু সে বুঝতেই পারেনি এই কেক খেয়েই মাত্র কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হবে।

শিশুটি সন্ধ্যা ৭টার দিকে কেকটি কাটে এবং পরিবারের সদস্যদের নিয়ে এটি খায়। এরপর রাত ১০টার দিকে সে অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছে তার দাদা হারবান লাল।

মানভি ও তার বোন প্রথমে বমি করা শুরু করে। মানভি তখন বারবার পানি চায় ও প্রচণ্ড তৃষ্ণার কথা জানায়। এছাড়া মুখ শুষ্ক হয়ে যাওয়ার কথাও জানায় সে। বমি ও অস্বস্তি বোধ করতে করতে রাতে সে ঘুমিয়ে পড়ে।

কিন্তু সকালে তার অবস্থা বেশ খারাপ হয়ে যায়। এরপর দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাকে অক্সিজেন দেওয়া হয় এবং তার ওপর ইলেক্ট্রোকার্ডিওগ্রাম প্রয়োগ করা হয়। কিন্তু তাকে চিকিৎসকরা বাঁচাতে পারেননি।

শিশুটির পরিবার দাবি করেছে, ‘কেক কানহা’ নামের বেকারি থেকে আনা সেই চকলেট কেকটিতে বিষ জাতীয় কিছু ছিল।

ওই বেকারির মালিকের বিরুদ্ধে শিশুটির পরিবার একটি এফআইআর দায়ের করেছে। এছাড়া পরীক্ষার জন্য কেকের একটি নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। 

এম সি



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী