মসজিদের ভেতর নবজাতককে রেখে পালালেন মা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫০ AM

মসজিদের ভেতর নবজাতককে রেখে পালালেন মা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ১১:১৩:৪৩ AM

মসজিদের ভেতর নবজাতককে রেখে পালালেন মা

ছবি: সংগৃহীত


সংযুক্ত আরব আমিরাতের সারজাহর আল মাজাজের একটি মসজিদ থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হছে। মসজিদটির ভেতর নারীদের নামাজ আদায়ের যে কক্ষ রয়েছে সেখানে শিশুটিকে পাওয়া যায়।

বুধবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, শিশুটি আফ্রিকান এবং তাকে পেয়েছেন মসজিদের নিরাপত্তা প্রহরী।

ওই নিরাপত্তা প্রহরী নামাজ পড়তে যাচ্ছিলেন তখন নারীদের কক্ষ থেকে শিশুর কান্না শুনতে পান। তখন তিনি শারহাজ পুলিশকে এ ব্যাপারে দ্রুত অবহিত করেন। ওই সময় পুলিশের একটি পেট্রোল গাড়ি এবং অ্যাম্বুলেন্স মসজিদটিতে যায় এবং শিশুটিকে আল কাসেমি হাসপাতালে নিয়ে আসে।

এরপর শিশুটির মাকে খুঁজে পেতে ব্যাপক অভিযান শুরু করে পুলিশ। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন শিশুটিকে প্রথমে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। মাকে খুঁজে না পাওয়া গেলে তাকে শিশু সুরক্ষা কমিটির কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেছেন, “হাসপাতাল শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেবে। এছাড়া তার অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়া হবে। এরপর শিশুটিকে শিশু সুরক্ষা কমিটির কাছে হস্তান্তর করা হবে।”

শিশুটিকে তার মা কেন ফেলে গেছে বা কখন ফেলে গেছে সে ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি পুলিশ। রাস্তায় বা অন্যান্য স্থানে নবজাতককে ফেলা যাওয়ার অনেক ঘটনা ঘটে। তবে মসজিদের ভেতর এমন ঘটনায় অবাক হয়েছেন অনেকে।

এম সি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী