১৬ কি.মি. সড়ক তৈরিতে ৮ হাজার গাছ কাটা হলো ভারতে
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৭ AM

১৬ কি.মি. সড়ক তৈরিতে ৮ হাজার গাছ কাটা হলো ভারতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ১১:২২:৩২ AM

১৬ কি.মি. সড়ক তৈরিতে ৮ হাজার গাছ কাটা হলো ভারতে


জাতীয় সড়ক তৈরির জন্য কাটা হয়েছে সাড়ে সাত হাজারের বেশি গাছ। দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ের প্রায় ১৬ কিলোমিটার রাস্তা তৈরির জন্য এই বিপুল পরিমাণে গাছ কাটা হয়েছে বলে দাবি করেছে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

সম্প্রতি ভারতের নয়ডার এক সমাজকর্মী তথ্য অধিকার আইনে (আরটিআই) জানতে চান যে, দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ে তৈরিতে কত গাছ কাটা পড়েছে। এর জবাবে সাড়ে সাত হাজার গাছ কাটা হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে প্রায় পাঁচ হাজার গাছ উত্তরাখণ্ডের এবং প্রায় আড়াই হাজার গাছ কাটা হয়েছে উত্তরপ্রদেশে।

ওই সমাজকর্মীর প্রশ্ন, এই বিপুল পরিমাণ গাছ কাটার পর, তার প্রতিস্থাপন বিষয়ে কী ভাবনাচিন্তা করছে সরকার। তার জবাবে জানানো হয়েছে যে, প্রায় সাড়ে সাত হাজার গাছের পরিবর্তে এক লাখ ৭৬ হাজারের বেশি গাছ লাগানো হবে।

এদিকে, দিল্লি এবং দেরাদুনের মধ্যে যাতায়াতের সময় বাঁচাতে যে এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে, সেটি আগামী বছর থেকে সাধারণের জন্য খুলে যাবে বলে মনে করা হচ্ছে। এই রাস্তা খুলে গেলে দিল্লি থেকে দেরাদুন যেতে সময় লাগবে আড়াই ঘণ্টা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী