রাশিয়ায় বন্যা: ছয় হাজার বাড়ি প্লাবিত
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৭ AM

রাশিয়ায় বন্যা: ছয় হাজার বাড়ি প্লাবিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ১১:৪২:৩৮ AM

রাশিয়ায় বন্যা: ছয় হাজার বাড়ি প্লাবিত

ছবি: সংগৃহীত


রাশিয়ার উরাল পর্বতমালার দুটি শহরে বন্যার পানি বাড়তে শুরু করেছে। ইউরোপের তৃতীয় দীর্ঘতম নদীটি বাঁধ দিয়ে ফেটে যাওয়ার পরে, কমপক্ষে ছয় হাজার বাড়ি প্লাবিত হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে।

চলতি সপ্তাহে প্রতিবেশী কাজাখস্তানের কিছু অংশের পাশাপাশি উরাল পর্বতমালা এবং সাইবেরিয়াতে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে|

উরাল পর্বতমালা থেকে উদ্ভূত হয়ে উরাল নদি ক্যাস্পিয়ান সাগরে গিয়ে পড়েছে। শুক্রবার মস্কো থেকে এক হাজার ৮০০ কিলোমিটার পূর্বে ওরস্ক শহরের একটি বাঁধে ফাটল দেখা দেওয়ায় কয়েক ঘন্টার মধ্যে নদীর পানি কয়েক মিটার বেড়েছে। ওই দিন বন্যা কবলিত এলাকা থেকে চার হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়। রোববার আরও কয়েক হাজার লোককে সরিয়ে আনা হয়েছে।

ক্রেমলিন সতর্ক করে দিয়ে বলেছে, কিছু এলাকায় পানির স্তর গত ১০০ বছরের যেকোনো সময়ের চেয়ে দ্রুত বাড়ছে। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন সাইবেরিয়া অঞ্চল টিউমেন এবং কুরগানের আরও পূর্ব দিকের গভর্নরদের ‘পানির স্তরের অতিবৃদ্ধি’ এবং ‘অনিবার্য’ বন্যার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।

রোববার ওরস্ক পরিদর্শনের সময় রাশিয়ার জরুরী পরিস্থিতি মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভ সতর্ক করে দিয়ে বলেছেন, শুক্রবার একটি বাঁধ ভেঙে যাওয়ার পরে ‘একটি জটিল পরিস্থিতি’ তৈরি হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী