আমিরাতে দিনের বেলা দেখা গেছে ঈদের চাঁদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৫ AM

আমিরাতে দিনের বেলা দেখা গেছে ঈদের চাঁদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ০৫:৪৫:০৭ AM

আমিরাতে দিনের বেলা দেখা গেছে ঈদের চাঁদ


মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল সোমবার ঈদের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে এদিন চাঁদ দেখা না যাওয়ায় ওই অঞ্চলে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় ঈদুল ফিতর তথা শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও সংযুক্ত আরব আমিরাতে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে চাঁদটি দেখা গেছে।

চাঁদের ছবিটি তোলা হয়েছে আল-খাত জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে। পর্যবেক্ষণাগার থেকে চাঁদের ছবিটি এমন সময় তোলা হয় যখন মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে এটি খালি চোখে দেখা যাচ্ছিল না।

এদিকে ঈদ উৎসবের সময় আমিরাতে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে বলে ধারণা করা হচ্ছে। আমিরাতের সাধারণ মানুষ ঈদে টানা ৯দিনের ছুটি পেয়েছেন। ছুটি বেশি পাওয়ায় দেশটিতে ঈদ উৎসবের মাত্রাও বৃদ্ধি পেয়েছে।

আমিরাতের মতো সৌদি আরবেও গতকাল ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। এরপর দেশটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় বুধবার উদযাপিত হবে মহাখুশির ঈদ।

ঈদ উপলক্ষ্যে বিশ্বের সব মুসল্লি নতুন কাপড় কেনাসহ অন্যান্য আয়োজন সম্পন্ন করছেন।

আজ সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি শাওয়াল চাঁদ দেখার জন্য বসবে। যদি সন্ধ্যায় চাঁদ দেখা যায় তাহলে কাল বাংলাদেশে সৌদির সঙ্গে একইদিনে ঈদ হবে। আর নয়ত সৌদির মতো বাংলাদেশের মানুষও ৩০টি রোজা রাখবেন।

সূত্র: খালিজ টাইমস

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী