ছেলেকে নিয়ে হাজির হলেন বুবলী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪১ AM

ছেলেকে নিয়ে হাজির হলেন বুবলী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৩ ০২:৩৫:৪২ AM

ছেলেকে নিয়ে হাজির হলেন বুবলী

ছবি সংগৃহীত


গত কয়েকদিন ধরেই আড়ালে ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রহেলিকা’র প্রচারে ব্যস্ত সময় পার করতে দেখা গেলেও বিগত কয়েকদিনে কোথাও তার কোনো উপস্থিতি চোখে পড়েনি। 

এরই মাঝে গুঞ্জন ছড়ায়, দেশ ছেড়ে মার্কিন মুলুকের উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। যেখানে অবস্থান করছেন এই নায়িকার স্বামী ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। 

তবে এসব গুঞ্জনের মাঝেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা মিললো বুবলীর। নিজের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছেলেকে নিজের পৃথিবী উল্লেখ করে লিখেছেন, ‘আমার রাজপুত্রের সঙ্গে আমার সুন্দর পৃথিবী।’

মা-ছেলের ছবিতে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। যার অধিকাংশই ইতিবাচক। বুবলীকে শক্ত থাকার পরামর্শ দিয়ে বীরের জন্যও দোয়া করেছেন অনেকে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান, অপু বিশ্বাস ও তাদের সন্তান আব্রাম খান জয়। মার্কিন মুলুকে একসঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটাতে দেখা যাচ্ছে তাদেরকে।

এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত বিষয় হয়ে দাড়িয়েছে শাকিব-অপুর ফের মিলে যাওয়ার গুঞ্জন। একদল তাদেরকে সাধুবাদ জানালেও অন্য আরেক দল বুবলীকে খুঁজে বেড়াচ্ছেন। 

তাদের প্রশ্ন, শাকিব-অপু যুক্তরাষ্ট্রে সময় কাটালে বুবলী কোথায়? বুবলীর সঙ্গে কি বিচ্ছেদ হয়েছে শাকিবের? নিজের বড় ছেলে জয়কে নিয়ে ঘুরে বেড়ালেও ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্য কি সময় হয় ঢালিউড সুপারস্টারের?

এসকল আলোচনা, প্রশ্নের মাঝেই ছেলেকে সঙ্গে নিয়ে ফেসবুকে হাজির হলেন বুবলী। ছবিগুলোর ক্যাপশনেও বোঝাতে চাইলেন, তার পৃথিবীতে এখন সবকিছুই বীরকে ঘিরে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী