১৭ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৭ AM

১৭ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ০৭:২৯:১৩ AM

১৭ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

সংগৃহীত


বিভিন্ন সময় আটক হওয়া ১৭ বাংলাদেশি বন্দিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ।


রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে রোববার সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে বন্দি ১৭ বাংলাদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।


এর আগে গত ১৮ এপ্রিল ভারত, ফিলিপিন ও পাকিস্তানের আরও ২৫ জনকে একইভাবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের করা হয় ‘কালো তালিকাভুক্ত’।


মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য তাদের সাজা শেষ হওয়ার পর আকাশপথে নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয়।


এছাড়া পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে রমজান মাসে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীন, মিয়ানমার এবং অন্যান্য দেশের নাগরিকদেরও ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।


এইচ বি বা



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী