তানজানিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১৫৫
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৯ AM

তানজানিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১৫৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৪/২০২৪ ০৮:১৪:২৫ AM

তানজানিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১৫৫

ছবি: সংগৃহীত


তানজানিয়ায় কয়েক সপ্তাহের টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) পর্যন্ত পূর্ব আফ্রিকার দেশটিতে অন্তত ১৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৩৬ জন

তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এল নিনোর জলবায়ু চলমান বর্ষাকালকে আরও খারাপ করেছে। অব্যাহত ভারী বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে। এতে রাস্তা, সেতু ও রেলপথ ধ্বংস হচ্ছে। প্রবল বাতাস, বন্যা ও ভূমিধসের কারণে দেশের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এল নিনো জলবায়ু একটি প্রাকৃতিক ঘটনা, যা সাধারণত বিশ্বব্যাপী তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরা ও ভারী বৃষ্টিপাতের জন্য দায়ী। প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির ফলে ২ লাখের বেশি মানুষ ও ৫১ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি বিভাগ ভুক্তভোগীদের উদ্ধার করছে বলেও জানান তিনি।

এদিকে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার থেকে অন্তত ১১৮ বন্দি পালিয়ে গেছে। বুধবার (২৪ এপ্রিল) রাতে নাইজেরিয়ার রাজধানীর কাছে সুলেজা কারাগারে এ ঘটনা ঘটে।

এম সি



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী