বেঞ্চে ঘুমিয়ে জয়, ‘ফুটপাতে’ বসে আছেন বাবা শাকিব খান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ AM

বেঞ্চে ঘুমিয়ে জয়, ‘ফুটপাতে’ বসে আছেন বাবা শাকিব খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৩ ১১:৪১:১৯ AM

বেঞ্চে ঘুমিয়ে জয়,  ‘ফুটপাতে’ বসে আছেন বাবা শাকিব খান

ছবি: সংগৃহীত


নায়ক শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয় কয়েকদিন আগে তার মা চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে যুক্তরাষ্ট্র ভ্রমণে গেছে। এ ঘটনা নিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের শিরোনামে খবর প্রকাশিত হয়েছে।

জয়-শাকিব-অপুদের যুক্তরাষ্ট্র ভ্রমণের অনেক ছবি সোশ্যাল মিডিয়ার কল্যাণে তাদের ভক্ত-অনুরাগীরা দেখেছেন। এবার শাকিব তার ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন। পরে ছবিটি তিনি তার ফেসবুকেও শেয়ার করেছেন।

শাকিবের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে রাস্তার পাশে ফুটপাতে বসে আছেন শাকিব খান, অন্যদিকে পাশের বেঞ্চে ঘুমাচ্ছে তার ছেলে জয়। দেখে মনে হচ্ছে জয় অনেক ক্লান্ত, শাকিবও বেশ বিধ্বস্ত। এ ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিবের ভক্ত-অনুরাগীরা ব্যাপক প্রশংসা করেছেন। শেয়ার দিয়েছেন অনেকে।

এদিকে অপু বিশ্বাস তার ছেলে জয়কে নিয়ে আমেরিকার বিভিন্ন স্থানে ঘুরছেন। সেসবের ভিডিও ও ছবি তার ফেসবুকে প্রকাশ করছেন। অপু বিশ্বাস এবার আমেরিকায় যাওয়ার পর তাদের অতীত সংসার জীবনের বিভিন্ন ধরনের কথা আবার নতুন করে গণমাধ্যমে প্রচার হচ্ছে। অন্যদিকে শাকিবের দ্বিতীয় সংসারের কথা উঠে আসছে। তবে এসব নিয়ে অপু বিশ্বাস মুখ খুললেও শাকিব কোনো মন্তব্যই করছেন না।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন