যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৭ AM

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ১১:৫৭:০৪ AM

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শার্লট শহরে বন্দুক হামলায় ৩ তিন পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ বন্দুক হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।

শ্যারোলেট–মেকলেনবার্গ পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস জানান, আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হওয়া এক অপরাধীকে ধরতে বাড়িটিতে গিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা। বাড়িটিতে প্রবেশের পরই এক ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এরপর স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকসের (সোয়াট) একটি দল সেখানে গিয়ে দুই ব্যক্তিতে নিজেদের হেফাজতে নেন।

জনি জেনিংস আরও বলেন, ‘শ্যারোলেট শহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আজ অত্যন্ত দুঃখজনক একটি দিন। আজ আমরা কিছু বীরকে হারালাম যারা আমাদের সবাইকে নিরাপদে রাখতে কাজ করছিল।’

বন্দুক হামলায় নিরাপত্তা বাহিনীর তিন কর্মকর্তা নিহত হন। তারা যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের সদস্য। বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠনা করা হয়। এছাড়া গুলিতে শ্যারোলেট-মেকলেনবার্গ পুলিশ বিভাগের চার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার পর সন্দেহভাজন এক হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্র :বিবিসি

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী