গ্রিসে প্রবেশের সময় সীমান্তে হবিগঞ্জের এক যুবকের মৃত্যু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

গ্রিসে প্রবেশের সময় সীমান্তে হবিগঞ্জের এক যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০১:১১:৫১ পূর্বাহ্ন

গ্রিসে প্রবেশের সময় সীমান্তে হবিগঞ্জের এক যুবকের মৃত্যু

ফাইল ছবি


ইউরোপের দেশ আলবেনিয়া থেকে সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের সময় স্টোক করে হাফিজুর রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ পড়ে আছে আলবেনিয়ার রাজধাণী তিরানার মাদার তেরেসা হাসপাতালের মর্গে।

নিহত হাফিজুর রহমান নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পোষ্ট অফিসের অধীস্থ ইনাতগঞ্জ ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম জগন্নাথপুর উপজেলার গোতগাঁও গ্রামের আইয়ুব আলীর পুত্র। 

দেশে থাকাকালিন সময়ে ইনাতগঞ্জ বাজারে সব সময় চলাফেরা ছিল হাফিজুরের। 

গতকাল মঙ্গলবার নিহতের স্বজনরা জানান, মৃত্যুর খবরে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। চলছে শোকের মাতম। তারা মৃহদেহ দেশে আসার জন্য অপেক্ষায় রয়েছেন।

সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় গত ২৯ মার্চ ওর্য়াক পারমিট ভিসা নিয়ে ইউরোপের দেশ কসোভো যান সুনামগঞ্জের হাফিজুর রহমান। দেশটিতে কিছুদিন অবস্থান করলেও ভাষা ও পরিবেশের সাথে নিজেকে মানাতে পারেন নি। তাই ওই দেশ থেকে ইউরোপের আরেক দেশ গ্রিসে যাওয়ার স্বপ্ন দেখেন হাফিজুর।

কারণ গ্রিসে রয়েছেন তার ভাই ও অনেক আত্মীয় স্বজন। এরপর কসোভো থেকে আরো কয়েকজন অভিবাসীর সাথে চলে যান সীমান্তবর্তী দেশ আলবেনিয়ায়। আলবেনিয়ায় গিয়ে দুই দিন হোটেলে রাত্রী যাপনের পর গত ২০ এপ্রিল দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টা করেন হাফিজুরসহ ৫ বাংলাদেশি অভিবাসী। 

তার সঙ্গে থাকা অন্য অভিবাসীরা জানান, গ্রিস প্রবেশের সময় সীমান্তের পাহাড়ে হিট স্টোক করে মারা যান হাফিজুর। এ সময় দালাল তাকে হাসপাতালে প্রেরণ করে বাকি অভিবাসীদের নিয়ে গ্রিসে চলে যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ হাফিজুরকে মৃত ঘোষণা করে লাশ মর্গে প্রেরণ করে। এরপর গত ২৩ এপ্রিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে নিহতের পরিবার। 

৩০ এপ্রিল সকালে নিহতের ভাই আব্দুর রহমান জানান, ‘অনেক কষ্ট করে ছোট ভাইকে ইউরোপের দেশ কসভোতে পাঠিয়েছিলাম। কিন্তু সে কসোভো থেকে গ্রিসে আসার পথে মারা গেছে। খবরটি আমি এখনো বিশ্বাস করতে পারছি না। লাশ দেশে পাঠাতে আলবেনিয়া হাসপাতালে যোগাযোগ করছি আমরা। আইনি জটিলতায় এখনো কোন অগ্রগতি নেই’। 

এ ব্যাপারে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল জানান, ‘নিহতের পরিবারের লোকজন যোগাযোগ করেছে। আমরা আলবেনিয়ায় যোগাযোগ করছি। লাশ দেশে পাঠানোর চেষ্টা চলছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু