এক রাতে ১০ হাজার বজ্রপাত!
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৯ AM

এক রাতে ১০ হাজার বজ্রপাত!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০৯:৪৫:৫৮ AM

 এক রাতে ১০ হাজার বজ্রপাত!

ছবি: সংগৃহীত


চীনের বিশেষ স্বায়ত্বশাসিত অঞ্চল হংকংয়ে এক রাতে প্রায় ১০ হাজার বজ্রপাত হয়েছে। দ্বীপটির আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ঘটেছে এসব বজ্রপাত।

এপ্রিল মাসে হংকংয়ের আবহাওয়া খুব আদ্র থাকে। হংকংয়ের জলবায়ু অনুযায়ী, এই মাসটি বর্ষার আগমনী মাস। হংকংয়ের বাসিন্দারা বাড়ি থেকে বের হলে যে কোনো সময় বর্ষণের জন্য প্রস্তুতি নিয়ে বের হন।

আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার স্থনীয় সময় রাত ৯ টা থেকে মুষলধারে ঝড়-বৃষ্টি শুরু হয় হংকংয়ে। সেই সময় থেকে বুধবার বেলা ১১ টা পর্যন্ত হংকংয়ে মোট ৯ হাজার ৪৩৭টি বজ্রপাত রেকর্ড করা হয়েছে। অধিকাংশ বজ্রপাত আঘাত হেনেছে দ্বীপের পূর্বাঞ্চলের এলাকাগুলোতে।

টানা বজ্রপাতের জেরে দ্বীপটির পূর্বাঞ্চলের বেশ কয়েকটি বহুতল ভবনের ছাদে আগুন ধরেছে। ব্যাপক ঝড়বৃষ্টির কারণে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট অপারেশনও বাধাগ্রস্ত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত হংকংয়ে ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী