বুবলীকে নিয়ে চলে গেলেন ফেরদৌস!
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ AM

বুবলীকে নিয়ে চলে গেলেন ফেরদৌস!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ০৯:৩২:৩৯ AM

বুবলীকে নিয়ে চলে গেলেন ফেরদৌস!

ছবি: সংগৃহীত


তারকাদের ওই আড্ডায় উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মাহফুজ আহমেদ, ফরিদুর রেজা সাগর, শবনম বুবলী, চয়নিকা চৌধুরী, হৃদি হক ও শাহরিয়ার নাজিম জয়।

জনপ্রিয় এ তারকারা তাদের কথোপকথনে মেতেছিলেন দুষ্টু-মিষ্টি খুনসুটিতে। আড্ডা চলছিল পরিচালক চয়নিকার ‘প্রহেলিকা’ এবং পরিচালক হৃদির ‘১৯৭২-এর সেই সব দিন’ নিয়ে।

আড্ডার একপর্যায়ে যুক্ত হন রহমান ভাই। তিনি দর্শকদের জানান, ফেরদৌসকে নিয়ে এক চমক দেয়া তথ্য। তিনি বলেন, ফেরদৌসের একটি ছবি আছে। নাম ‘এই সেই কৃষ্ণচূড়া’ রিলিজ হয়নি।

তখন দুষ্টুমি করে ফেরদৌস বলেন, রিলিজ হয়নি কারণ রহমান ভাই নায়িকা আর সিনেমার ফুটেজ হারিয়ে ফেলেছেন।

আড্ডায় তারকাদের বয়স আর অভিনয় নিয়েও কথা ওঠে। ওই সময় চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মাহফুজ আহমেদ জানান, অভিনয়শিল্পীদের কখনও বয়স বাড়ে না, আর তাই তাদের অভিনয়ের সেকেন্ড ইনিংস বলে কিছু নেই।

আড্ডায় হঠাৎ জয় নায়কদের খোঁচা দিয়ে বলেন, অভিনয়ের বিরতি নিলে কি ছন্দপতন ঘটে। এরপরই তারকারা তাদের কথায় নানা খুনসুটি শুরু করেন। হৃদির নতুন সিনেমা ‘১৯৭২-এর সেই সব দিন’-এর কাজ নিয়ে শুভকামনা জানানো হয়।

আড্ডায় হৃদি হকও প্রশংসার বন্যায় ভাসিয়ে দেন চয়নিকার সিনেমা ‘প্রহেলিকা’র। এরপরই তারকা আড্ডায় ইস্তফা টেনে ফেরদৌস বলতে শুরু করেন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর তখনই ফেরদৌস আড্ডা থেকে চলে যান। আর চলে যাওয়ার সময় তিনি নায়িকা বুবলীকে তার সঙ্গে করে নিয়ে যান। 

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন