দক্ষিণ আফ্রিকায় পাঁচ তলা ভবন ধসে নিহত ৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৭ AM

দক্ষিণ আফ্রিকায় পাঁচ তলা ভবন ধসে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৮:৪০:২২ AM

দক্ষিণ আফ্রিকায় পাঁচ তলা ভবন ধসে নিহত ৩

ছবি: সংগৃহীত


দক্ষিণ আফ্রিকায় নির্মাণাধীন একটি পাঁচ তলা ভবন ধসে ৩ জন নিহত হয়েছে। ওয়েস্টার্ন কেপ টাউনের পূর্ব উপকূলীয় জর্জ শহরে স্থানীয় সময় সোমবার বিকেলে ভয়াবহ এ ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে কমপক্ষে ৫৩ জন।  জর্জ শহর কর্তপক্ষ এই সংখ্যা ৫১ জন বলে উল্লেখ করেছে। খবর সিএনএন’র।


ভবনটি ধসে পড়ার সময় সেখানে ৭৫ নির্মাণ শ্রমিক উপস্থিত ছিল বলে এপির প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার জর্জ শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে তিনজন নিহত হয়েছে। জীবিতদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।


মঙ্গলবার এক বিবৃতিতে কেপ টাউনের পূর্ব উপকূলীয় শহর জর্জের মিউনিসিপ্যালিটি বলেছে, ‘ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ২৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ রয়টার্সের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সোমবার বিকেলে ভবনটি ভেঙে পড়ে এবং  চারিদিকে ধুলো উড়তে থাকে।


স্থানীয় কাউন্সিলর থেরেসা জেই ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আমি দেখেছি একজন লোক সেখানে কাজ করছে এবং তারপর চোখের সামনে দেখলাম পুরো বিল্ডিং ভেঙে পড়েছে আমি এটা দেখে স্তম্ভিত, খুবই দুঃখজনক ঘটনা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী