এক ভিসাতেই ঘুরা যাবে ৬ দেশ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৩ AM

এক ভিসাতেই ঘুরা যাবে ৬ দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৫:০২:৫০ AM

এক ভিসাতেই ঘুরা যাবে ৬ দেশ


মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের নাগরিক ও পর্যটকদের চলাচল আরও সহজ করতে ইউনিফায়েড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থা চালু করেছে দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। এতে পর্যটকরা এক ভিসাতেই ঘুরতে পারবেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত ও কাতার। খবর গালফ নিউজের।

সোমবার (৬ মে) অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের উদ্বোধনী দিনে এই ঘোষণা দেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি। নতুন এই ভিসায় এই ছয় দেশে ৩০ দিনের বেশি অবস্থান করা যাবে।

তিনি বলেন, ভ্রমণকে সহজীকরণ এবং পর্যটককে উৎসাহিত করার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। জিসিসি একটি ইউনিফাইড ট্যুরিস্ট ভিসাকে সবুজ সংকেত দিয়েছে, যা পর্যটকদের ছয়টি দেশেই ভ্রমণ করতে দেবে। জিসিসি গ্র্যান্ড ট্যুর নামের এই ভিসা সফল করতে আমরা একযোগে কাজ করছি।

এর আগে, গত বছর নভেম্বরে সর্বসম্মতিক্রমে এ অঞ্চলের জন্য প্রস্তাবিত ‘ইউনিফায়েড ট্যুরিজম ভিসা’ বা একক ভিসা ব্যবস্থার অনুমোদন দেয় জিসিসিভুক্ত ছয় দেশ। এর ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে সূচনা হলো নতুন এক যুগের।

এলএইচ



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী