রাফায় আক্রমণ: ইসরায়েলকে বাইডেনের হুঁশিয়ারি
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০০ AM

রাফায় আক্রমণ: ইসরায়েলকে বাইডেনের হুঁশিয়ারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৩:১৭:৫৬ AM

রাফায় আক্রমণ: ইসরায়েলকে বাইডেনের হুঁশিয়ারি


গাজা উপত্যকার রাফায় স্থলাভিযান শুরু করলে ইসরায়েলে আরও অস্ত্রের চালান স্থগিত করবে যুক্তরাষ্ট্র। দেশটির গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন সতর্কবার্তা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (৯ মে) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র দেশটিতে কিছু অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দেবে।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, যদি তারা রাফাতে যায়, আমি সেসব অস্ত্র আর সরবরাহ করব না, যা রাফার বিষয়ে ঐতিহাসিকভাবে ব্যবহার করা হয়েছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখনও সীমান্তে অবস্থান করছে ইসরায়েলি সেনারা। প্রবেশ করেনি জনবহুল এলাকায়। সেদিকে অগ্রসর হলে সমর্থন পাবে না ওয়াশিংটনের।

গাজায় বেসামরিক হত্যায় মার্কিন অস্ত্র ব্যবহার করা হয়েছে, এমনটা স্বীকার করেন তিনি। পাশাপাশি সাফাই গান, তেল আবিব এখনও রেড লাইন অতিক্রম করেনি।

যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করলেও তা উপেক্ষা করেই রাফায় স্থলাভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রতিক্রিয়ায় এরইমধ্যে দুটি বোমার চালান স্থগিত করেছে পেন্টাগন।


এলএইচ



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী