বাংলা প্রেসক্লাব মিশিগানের নয়া কমিটি গঠন
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৭ AM

বাংলা প্রেসক্লাব মিশিগানের নয়া কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৮:০৬:০৮ AM

বাংলা প্রেসক্লাব মিশিগানের নয়া কমিটি গঠন


বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উত্তর আমেরিকার বৃহত্তম বাংলা মিডিয়া প্ল্যাটফর্ম বাংলা প্রেসক্লাব মিশিগানের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার স্থানীয় সময় দুপুরে ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সর্বসম্মতিক্রমে বাংলাদেশের অন্যতম আঞ্চলিক সংবাদ পত্র দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক শামীম আহসান প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশের মুলধারার ইলেকট্রনিক মিডিয়া ডিবিসি নিউজের মিশিগান প্রতিনিধি আশিক রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বৃহত্তর সিলেটের অন্যতম শীর্ষ স্থানীয় পত্রিকা দৈনিক জালালবাদের মিশিগান প্রতিনিধি সুলায়মান আল মাহমুদ।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে প্রবীণ সাংবাদিক সেলিম আহমদ এবং দ্বিতীয় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কলামিস্ট মোস্তফা কামাল, সহ-সাধারন সম্পাদক পদে উত্তর আমেরিকায় প্রথম সারির সর্বাধিক জনপ্রিয় বাংলা ইলেকট্রনিক মিডিয়া টিবিএন-২৪ এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে তরুণ সংগঠক-সাংবাদিক এবং ইউএস বাংলার উত্তর আমেরিকা প্রতিনিধি শাহেল আহমদ, প্রচার সম্পাদক পদে সাংবাদিক মাহফুজুর রহমান শাহীন নির্বাচিত হয়েছেন। ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রাক্তন সভাপতি সৈয়দ শাহেদ হক, বিদায়ী সভাপতি চিন্ময় আচার্যী, বিদায়ী সাধারণ সম্পাদক কামারুজ্জামান হেলাল, মুজিবুর রহমান শাহীন এবং মৃদুল কান্তি সরকার। 

এছাড়াও বাংলা প্রেসক্লাব মিশিগানের সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছেন দেওয়ান কাওসার, রফিকুল হাসান চৌধুরী তুহিন, সৈয়দ আসাদুজ্জামান সোহান এবং তাসনিয়া তাবাসসুম তাসনী প্রমুখ। 

উল্লেখ্য যে, ২০২১ সালের ১৫ আগষ্ট বাংলা প্রেসক্লাব মিশিগান প্রতিষ্ঠিত হয় এবং সংগঠনের প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন সৈয়দ শাহেদুল হক এবং সাধারণ সম্পাদক ছিলেন মোস্তফা কামাল। সংগঠনের দ্বিতীয় এবং বিদায়ী পরিষদের সভাপতি হলেন সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্যী এবং সাধারণ সম্পাদক হলেন আইটিভি এবং আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামারুজ্জামান হেলাল।

এখানে আরো উল্লেখ্য যে, নব নির্বাচিত কমিটি আগামী ১ জুন থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।


এলএইচ



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী