ভারতের মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় নিহত ১৪
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৮ AM

ভারতের মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় নিহত ১৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ১১:১৬:৫২ AM

ভারতের মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় নিহত ১৪

ছবি: সংগৃহীত


ভারতের মুম্বাইয়ের ঘাটকোপারে ধূলিঝড়ে শত ফুট উচ্চতার বিশালাকৃতির একটি বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ১৪ মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।  

মুম্বাইয়ের ফায়ার সার্ভিস কর্মী এবং ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

তারা এখন পর্যন্ত ৭০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে।  

এর আগে সোমবার (১৩ মে) সন্ধ্যার দিকে একটি পেট্রলপাম্পের ওপর বিলবোর্ডটি ভেঙে পড়ে।

একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, অবকাঠামোটি ঠিক পেট্রলপাম্পের ওপর গিয়ে পড়েছে এবং বিলবোর্ডের ধাতব কাঠামো পাম্পে থাকা বেশ কয়েকটি গাড়ির ছাদ ভেদ করে গেছে।

বিশালাকৃতির বিলবোর্ডটি ইগো মিডিয়া নামের একটি বিজ্ঞাপনী সংস্থা পুলিশ কল্যাণ কর্পোরেশনকে লিজ দেওয়া পুলিশ হাউজিং বিভাগের একটি প্লটে স্থাপন করেছিল।

ওই জায়গায় ইগো মিডিয়ার চারটি বিলবোর্ড রয়েছে, যার একটি সোমবার সন্ধ্যায় ভেঙে পড়ে। মুম্বাই পুলিশ ইগো মিডিয়ার মালিক এবং এই ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস এক্স হ্যান্ডলে এক পোস্টে লেখেন, রাজ্য সরকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী