ফ্রান্সে দুই কারারক্ষীকে হত্যা করে বন্দি ছিনতাই
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪২ AM

ফ্রান্সে দুই কারারক্ষীকে হত্যা করে বন্দি ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৯:২৬:৫৭ AM

ফ্রান্সে দুই কারারক্ষীকে হত্যা করে বন্দি ছিনতাই

ছবি: সংগৃহীত


দুই কারারক্ষীকে হত্যা করে প্রিজনভ্যান থেকে এক বন্দিকে ছিনিয়ে নিল অস্ত্রধারীরা। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) উত্তর ফ্রান্সের নরম্যান্ডির রুয়েন শহরের কাছে বন্দুকধারীদের হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

এ হামলায় আহত হয়েছেন আরও তিন কর্মকর্তা তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফরাসি গণমাধ্যম গুলো বলছে পালিয়ে যাওয়া ওই বন্দি নাম মোহাম্মদ।

তিনি  মাদকসংক্রান্ত অপরাধ ও হত্যাচেষ্টার বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত। ঘটনার দিন রুয়েনে আদালতের শুনানিতে অংশ নেওয়ার পর তাকে ইভরেক্স শহরের কারাগারে ফেরত পাঠানো হচ্ছিল।

মহাসড়কে একটি টোল বুথের কাছে স্থানীয় সময় ১১টা নাগাদ তাকে ছাড়িয়ে নিতে অতর্কিত হামলা হয়। এই হামলায় বেশ কয়েকজন ব্যক্তি অংশ নেয়।

দুটি গাড়িতে করে প্রিজন ভ্যানের হামলা চালায় তারা, পরে মোহাম্মদ ও হামলাকারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায়। গাড়িটি ঘটনা স্থল থেকে অল্প দূরুত্বে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়।

হামলাকারীদের ধরতে দেশজুড়ে অভিযান শুরু করেছে ফ্রান্সের আইনশঙ্খলাবাহিনী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, ওই বন্দি ও হামলার হোতা অন্যান্যদের ধরতে বড় পরিসরে অভিযান শুরু করা হয়েছে। অপরাধীদের খুঁজে বের করার জন্য সম্ভাব্য সব উপায়ের ব্যবহার করা হচ্ছে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, নিহত ও আহতদের পরিবার এবং তাদের সহকর্মীদের পাশে রয়েছে পুরো দেশ। সামাজিক যোগাযোগমাধ্যম তিনি লিখেন, এই অপরাধের হোতাদের খুঁজে বের করার জন্য সবকিছুই করা হচ্ছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী