যুক্তরাজ্যে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ১১:১৮:৩৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা

ছবি: সংগৃহীত


সংসদ ভেঙে দিয়ে যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও সুনাক এ বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

স্থানীয় সময় বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা আসে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচন তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের এ ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরপর তাদের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান তিনি। সেখানে সংসদ ভেঙে দেওয়া ও নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান তিনি। রাজা চার্লস অনুমতি প্রদানের পর এটি জনসম্মুখে ঘোষণা করেন তিনি।

গত ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে এই মুহূর্তে তাদের জনসমর্থন তলানিতে রয়েছে। ধারণা করা হচ্ছে, ৪ জুলাইয়ের নির্বাচনের মাধ্যমে ব্রিটেনে ফের আসতে যাচ্ছে লেবার পার্টির শাসন।

সুনাক আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে নিজের সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। এছাড়া ভোটারদের আশ্বস্ত করেন তাকে যদি ভোট দিয়ে প্রধামন্ত্রী বানানো হয় তাহলে তিনি ব্রিটেনের উন্নয়নে কাজ করবেন। এদিকে নতুন নির্বাচনের মাধ্যমে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে লেবার পার্টির নেতা কেইর স্টারমারের।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু