মধ্যপ্রাচ্যে ৭দিনের সরকারি সফরে গেলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে ৭দিনের সরকারি সফরে গেলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ১১:৩২:২০ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে ৭দিনের সরকারি সফরে গেলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর এমপি।

আজ শুক্রবার (২৪ মে) সকালে ৭দিনের সরকারি সফরে গিয়েছেন তিনি ।

সফরে প্রতিমন্ত্রী দুবাইয়ে বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি দুবাইয়ের বিজনেস কাউন্সিলের মেম্বারদের (সিআইপি) সাথে সভায় মিলিত হবেন। এছাড়াও দুবাই-এ কর্মরত বাংলাদেশী শ্রমিকদের সাথে সভা করার কথা রয়েছে।

মাননীয় প্রতিমন্ত্রী শনিবার (২৫ মে) দুবাই দূতাবাস কর্তৃক আয়োজিত রেমিটেন্স এওয়ার্ড-২০২৩ এবং সিআইপি পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রতিমন্ত্রী ২৭ মে কাতারের  শ্রম মন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি কাতারে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে সভা করবেন। এছাড়াও বাংলাদেশের কর্মী ও বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন।

৩০ মে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ওমানের শ্রম মন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বউইন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ওমানে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী কমিটির সাথে সভায় মিলিত হবেন।

এসফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মামুনুর রহমান তাঁর সফর সঙ্গী হবেন। মাননীয় প্রতিমন্ত্রী আগামি ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু