আবারো হুতিদের হামলার শিকারে ৩টি জাহাজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

আবারো হুতিদের হামলার শিকারে ৩টি জাহাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৪:২৬:৩৭ পূর্বাহ্ন

আবারো হুতিদের হামলার শিকারে ৩টি জাহাজ


ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং আরব সাগরের তিনটি জাহাজে হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেন।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, হুতি বাহিনী লোহিত সাগরে ইয়ানিস জাহাজ, ভূমধ্যসাগরের এসেক্স এবং আরব সাগরে এমএসসি আলেকজান্দ্রাকে লক্ষ্যবস্তু করেছে। এ সময় তারা মূলত ইসরাইলমুখী সব বাণিজ্যিক এবং যুদ্ধ জাহাজে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

শুক্রবার (২৪ মে) ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, বৃহস্পতিবার (২৩ মে) হুতিরা লোহিত সাগরে দুটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। হুতিদের পক্ষ থেকে এখনও হামলা কবে হয়েছে তা স্পষ্ট করা হয়নি। 

এই মাসের শুরুর দিকে ইয়েমেনে হুতিদের নেতা আবদুল মালিক আল-হুতি ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইলি বন্দরে আসা সব জাহাজে আক্রমণ করবে হুতিরা।

গেল বছরের ৭ অক্টোবর ইসরাইল ও হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ইসরাইলগামী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। 

হুতিদের এ হামলায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতি রোধের লক্ষ্যে গেল বছরের ডিসেম্বর থেকে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনী।

এলএইচ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু