ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৪ জনের প্রাণহানি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৪ জনের প্রাণহানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ০৫:৩৪:৪০ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৪ জনের প্রাণহানি


ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গে চারজনের প্রাণ গেছে। সোমবার সকালে পূর্ব বর্ধমানের মেমারি থানার কলানবগ্রামের কোঙারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান বাবা-ছেলে।

নিহতরা হলেন, ফড়ে সিংহ (৬৪) এবং তার ছেলে তরুণ সিংহের (৩০)। মৃত ফড়ের এক আত্মীয় স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, রিমালের তাণ্ডবে ভেঙে যাওয়া কলাগাছ কাটতে গিয়ে প্রথমে ফড়ে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে আসেন। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হন।

দু’জনকে ওই অবস্থা থেকে উদ্ধার করে স্থানীয়েরাই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। প্রথমে বড়শুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে রাস্তাতেই তাদের মৃত্যু হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বাবা এবং ছেলে— দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

এর আগে রোববার রাতের ঝড়ে কলকাতার এন্টালিতে বাড়ির কার্নিস ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ছাড়াও সোমবার সকালে মৌসুনি দ্বীপে এক বৃদ্ধার মাথায় গাছ ভেঙে পড়ে। ঘরে বসেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা যায়। খবর আনন্দ বাজার।  

এলএইচ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু