ছেলের নাম থেকে ‘রাজ্য’ বাদ দিয়ে নতুন নাম রাখলেন পরীমণি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪১ AM

ছেলের নাম থেকে ‘রাজ্য’ বাদ দিয়ে নতুন নাম রাখলেন পরীমণি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ১০:৩৪:৩০ AM

ছেলের নাম থেকে ‘রাজ্য’ বাদ দিয়ে নতুন নাম রাখলেন পরীমণি

ছবি: সংগৃহীত


ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির একমাত্র সন্তান ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। গত বছরের ১০ আগস্ট পুত্রসন্তান জন্মের পরদিন ছবিসহ ছেলের নাম প্রকাশ করেন তিনি। এরপর থেকেই অভিনেতা শরিফুল রাজ ও পরীমণি দম্পতির সন্তানকে ‘রাজ্য’ নামেই চেনে দেশের মানুষ।

তবে এর মধ্যেই আভাস পাওয়া গেল, ছেলের নাম বদলে ফেলেছেন পরী। সোমবার (৭ আগস্ট) জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এই তারকাপুত্রের সঙ্গে একটি ছবি ফেসবুকে আপলোড করেছেন।

যার ক্যাপশনে তিনি লিখেছেন, আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি- মাশাআল্লাহ।

আজিজের সেই পোস্টে মন্তব্য করে ছেলের পুরো নাম জানান পরীমণি। যেখানে তিনি লেখেন,  ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। তার মানে ছেলের নামে কোথাও ‘রাজ্য’ উল্লেখ করতে চাননি তিনি। এর আগেও পরীকে বেশ কয়েকবার নিজ সন্তানকে পদ্ম বলেই ডাকতে শোনা গেছে। যদিও তখন ধারণা করা হচ্ছিল, হয়তো মা হিসেবে আদর করেই এই নামে ডেকে থাকেন তিনি।

কিন্তু সোমবার আজিজের পোস্টের এই মন্তব্যর পর এটা স্পষ্ট ছেলের নাম থেকে ‘রাজ্য’ অংশটি ছেঁটে ফেলেছেন পরীমণি। ভক্তরাও মনে করছেন, স্বামী শরিফুল রাজের সঙ্গে ক্ষোভ থেকেই হয়তো এমনটা করেছেন তিনি।

এদিকে আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে পদ্মর। ইতোমধ্যেই বেশ ঘটা করে ছেলের জন্মদিন পালন করার সকল প্রস্তুতি নিয়েছেন তিনি। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী