যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এবার চীন ও হংকংয়ের কর্মকর্তার ওপর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এবার চীন ও হংকংয়ের কর্মকর্তার ওপর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৪:০১:২১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এবার চীন ও হংকংয়ের কর্মকর্তার ওপর


চীন ও হংকংয়ের একাধিক কর্মকর্তার ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ ঘোষণা দেন। হংকংয়ের গণতন্ত্রপন্থী ১৪ কর্মীকে দোষী সাব্যস্ত করে আদালতের রায়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। আদালতের রায়ে ওই ১৪ জন কর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেছে ওয়াশিংটন।

শুক্রবার এক বিবৃতিতে ম্যাথু মিলার বলেন, হংকংয়ে গণতন্ত্রপন্থী সংগঠকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীন ঘোষিত অন্যায্য রায় নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বিবাদীরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিচারের শিকার হয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের কারণে তাদের কারাগারে পাঠানো হয়েছিল। অথচ হংকংয়ের আইনের আওতায় তাদের এ ধরনের কর্মকাণ্ড করার অধিকার রয়েছে।

এরপর মিলারবলেন, এই রায়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দায়ী চীন ও হংকংয়ের কর্মকর্তাদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, হংকংয়ের উচ্চ আদালত গতকাল বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা আইনের অধীন গণতন্ত্রপন্থী ওই ১৪ কর্মীকে দোষী সাব্যস্ত করেন। এই দিন ঐতিহাসিক ওই নাশকতা মামলায় দুজনকে খালাস দেওয়া হয়।  

খবর রয়টার্সের

এলএইচ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু