চুরি করতে গিয়ে এসি চালিয়ে ঘুম, জাগাল পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

চুরি করতে গিয়ে এসি চালিয়ে ঘুম, জাগাল পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৬:১৮:০৮ পূর্বাহ্ন

চুরি করতে গিয়ে এসি চালিয়ে ঘুম, জাগাল পুলিশ

ছবি: সংগৃহীত


ফাঁকা বাড়িতে গিয়েছিলেন চুরি করতে। কিন্তু বাড়িতে এসি আছে দেখে তা চালিয়ে দিয়ে আরামে ঘুম দেন চোর। পরে পুলিশের ডাকে ঘুম ভাঙে চোরের। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, রোববার (২ জুন) লখনউয়ের ইন্দিরানগর থানা এলাকায় সুনীল পান্ডে নামের এক ব্যক্তির ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে চোর। সুনীল পান্ডে পেশায় চিকিৎসক। কাজের সূত্রে তিনি বারানসিতে থাকায় তার বাড়ি ফাঁকা পড়েছিল। এই সুযোগে বাড়ির সামনের গেট খুলে ভেতরে ঢোকে চোর। বাইরে তখন খুব গরম।

বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে এসি রয়েছে দেখে চোর সেটা চালিয়ে দেয়। ঘর ঠান্ডা হতে শুরু করতেই চুরি করা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ে চোর। এদিকে সুনীলের বাড়ির গেট খোলা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে বাড়িতে ঢুকে দেখে মেঝের উপর চিৎ হয়ে গভীর ঘুমে রয়েছে চোর। পুলিশের লাঠির খোঁচায় সেই চোরের ঘুম ভাঙে।

ডিসিপি নর্থ জোন আর বিজয় শঙ্কর জানিয়েছেন, চোরের এক হাতে এসির রিমোট, অন্য হাতে ফোন ধরা ছিল। মদ্যপ অবস্থায় চুরি করতে এসেই এসির বাতাসে চোর ঘুমিয়ে পড়েছিল, এমনটাই মনে করছে পুলিশ। হাতেনাতে চোরকে গ্রেপ্তার করেছে লখনউ পুলিশ।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু