ছবি: সংগৃহীত
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। রেকর্ড গড়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।
নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণে সাড়া দিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার (৭ জুন) ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৃহস্পতিবার (৬ জুন) প্রধানমন্ত্রী প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এস এইচ টি/




