মসজিদে নববিতে সাড়ে ৭ কোটি মুসল্লি
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৩ PM

মসজিদে নববিতে সাড়ে ৭ কোটি মুসল্লি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ১০:৫১:৪০ AM

মসজিদে নববিতে সাড়ে ৭ কোটি মুসল্লি

ছবি: সংগৃহীত


ইসলাম ধর্মের দ্বিতীয় মর্যাদাপূর্ণ স্থান পবিত্র মসজিদে নববিতে সাড়ে সাত কোটি মুসল্লি উপস্থিত হয়েছেন। চলতি বছরের প্রথম তিন মাসে তারা পবিত্র এ মসজিদে উপস্থিত হন। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল অথরিটির সূত্রে সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। 

জেনারেল অথরিটি বিভাগ আরো জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে মসজিদে নববিতে সাত কোটি ৪৫ লাখ ৮১ হাজার ৫৭৮ জন নামাজে উপস্থিত হয়েছেন। এ সময়ে মহানবী মুহাম্মদ (সা.)-এর পবিত্র কবর জিয়ারত করেছেন ৭২ লাখ ২৮ হাজার ৯৭৬ জন। আর রওজা শরিফে নামাজ পড়েছেন ৩১ লাখ ৮৬ হাজার ৩৬৭ জন। তারা নিবন্ধন করে পবিত্র রওজা শরিফ জিয়ারত করেন। 

এদিকে, আসন্ন হজ উপলক্ষে পবিত্র কাবাঘর তাওয়াফ করতে অত্যাধুনিক ২৫১টি গলফ কার্ট চালু করা হয়। এর মাধ্যমে বয়স্ক ও শারীরিকভাবে প্রতিবন্ধী ওমরাহ পালনকারীরা তাওয়াফ করতে পারবেন। মক্কার পবিত্র মসজিদুল হারামের ছাদে নির্ধারিত সময়ে এসব যান চালাচল করবে। তা ছাড়া মসজিদুল হারাম ও এর আঙিনায় ২০টি স্থানে ১০ হাজার ম্যানুয়াল গাড়ি মোতায়েন করা হয়। এরমাধ্যমে প্রতিদিন অন্তত ৩৫ হাজার মুসল্লিকে সেবা দেওয়া হবে। 

পবিত্র হজ করতে সৌদি আরবে বিভিন্ন দেশের ১০ লাখের বেশি হজযাত্রী পেঁৗছেছেন। চঁাদ দেখা সাপেক্ষে ১৪ জুন থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী