পবিত্র হজ শুরু হচ্ছে ১৪ জুন থেকে
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৩ PM

পবিত্র হজ শুরু হচ্ছে ১৪ জুন থেকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ১২:১৯:৫১ PM

পবিত্র হজ শুরু হচ্ছে ১৪ জুন থেকে

ছবি: সংগৃহীত


আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের অভ্যন্তরীণ এবং সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এদিন থেকে হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন।

গত বৃহস্পতিবার (০৭ জুন) সন্ধ্যায় আরবি জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর এ ঘোষণা দিয়েছেন সৌদির সুপ্রিম কোর্ট। এ মাসেরই ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করেন মুসলিমরা; আর ঈদুল আজহার দু’দিন আগে থেকে হজের কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সৌদির সর্বোচ্চ আদালত বলেন, বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে সৌদি আরবে। সেই হিসেবে আগমী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।

সৌদির সরকারি তথ্য অনুযায়ী, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে হজ করতে গিয়েছেন প্রায় ২০ লাখ মুসল্লি। গত বছর এ সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী