বিমান দুর্ঘটনা মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টসহ ১০ জন নিহত
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৯ PM

বিমান দুর্ঘটনা মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টসহ ১০ জন নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ১০:৪২:৪৩ AM

বিমান দুর্ঘটনা মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টসহ ১০ জন নিহত

ছবি: সংগৃহীত


আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিমানটির কেউ বেঁচে নেই। প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা এ তথ্য নিশ্চিত করেছেন। 

ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা (৫১) ও অন্য ৯ জন স্থানীয় সময় সোমবার সকালে রাজধানী লিলংওয়ে থেকে বিমানটিতে যাত্রা করেন। পরে তাদের বিমান বিমানবন্দরের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। সামরিক বিমানটি খারাপ আবহাওয়ার মধ্যে যাত্রা করেছিল। বিমানটির উত্তরের শহর মজুজুর বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু দুর্বল দৃশ্যমানতার কারণে বিমানটিতে ফিরিয়ে দেওয়া হয়েছিল। 

এ ঘটনার পর সেনারা বিমানটি খুঁজে বের করার প্রচেষ্টায় চিকানগাওয়া বনে অনুসন্ধান শুরু করে। পরে প্রেসিডেন্ট চাকভেরা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, মালাউই প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার তাকে জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং বিমানটি পাওয়া গেছে। উদ্ধারকারী দল বিমানটিকে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত দেখতে পায় বলেও জানান তিনি। সেই সঙ্গে তিনি দেশবাসীর কাছে গভীর দু:খ প্রকাশ করেন। 

দেশটির ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ভিন্ন দলের। তবে ২০২০ সালের নির্বাচনের সময় জোট গঠনের জন্য দুজন জোটবদ্ধ হয়েছিলেন। ড. চিলিমা (৫১) সাবেক সরকারের মন্ত্রী রাল্ফ কাসাম্বারার সমাধিতে সরকারের প্রতিনিধিত্ব করতে যাচ্ছিলেন, যিনি চার দিন আগে মারা গেছেন। এ ছাড়া সাবেক ফার্স্ট লেডি শানিল ডিজিম্বিরিও ওই ফ্লাইটে ছিলেন। চিলিমা ২০১৪ সালে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মালাউইতে, বিশেষ করে তরুণদের মধ্যে তিনি ব্যাপকভাবে প্রিয় ছিলেন। 

তবে ২০২২ সালে চিলিমাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি সরকারি চুক্তি প্রদানের বিনিময়ে অর্থ গ্রহণ করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। পরে গত মাসে আদালত অভিযোগ প্রত্যাহার করেন। চিলিমা বিবাহিত ছিলেন ও তার দুই সন্তান রয়েছে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী