কুয়েতে একটি ভবনে অগ্নিকাণ্ড নিহত ৩৫
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩০ PM

কুয়েতে একটি ভবনে অগ্নিকাণ্ড নিহত ৩৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ০৪:৪৫:১৯ AM

কুয়েতে একটি ভবনে অগ্নিকাণ্ড নিহত ৩৫

ছবি: সংগৃহীত


কুয়েতের একটি ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১২ জুন) দেশটির দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ এলাকার একটি ভবনে আগুন লেগেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। 

ইদ রাশেদ হামাস নামে পুলিশের এক সদস্য কুয়েতের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, অগ্নিকাণ্ডে নিহত চারজনসহ আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা নিউজ এজেন্সি জানিয়েছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন দমকলের কর্মীরা। কমপক্ষে ৪৩ জন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে।

কুয়েতে বর্তমানে বহু প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কি না সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।


সুত্র :  আরব নিউজ

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী